বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বান্দরবনে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের লামায় আজিজুল হাকিম (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (১ জানুয়ারি) বুধবার রাতে উপজেলার সরই ইউনিয়নের কোয়ন্টাম কসমো স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের সবুজায়ন হল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

অজিজুল হাকিম ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র ছিল। সে মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বাণিয়াঝুড়ি গ্রামের আমিনুল হকের ছেলে।

কোয়ান্টাম কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি আজিজুলের মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এ কারণে ছুটি শেষে ৩০ ডিসেম্বর হলে ফেরার পর থেকে সে বিষন্ন থাকত। ব্যক্তিগত হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লামা থানার পুলিশ পরিদর্শক (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কোয়ান্টাম কর্তৃপক্ষ ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ দেখে নিকটস্থ কেয়াজুপাড়া পুলিশ ক্যাম্পে জানায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ