বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

লালমনিরহাটে সরকারি গাছ কাটায় যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটে রাস্তার দুই ধারের সরকারি গাছ কাটার অপরাধে বাদশা মিয়া (৩৪) নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বাদশা মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, অনুমোদন ছাড়াই সকালে যুবলীগ নেতা বাদশা মিয়া সড়কের দুই ধারের বেশ কয়কটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়ন যুবলীগ নেতা বাদশা মিয়াকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি দেখে তার সহযোগীরা পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি গাছ কাটার অপরাধে যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ