বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

চট্টগ্রামের সাতকানিয়ায় নিউ স্টার সোসাইটি ক্লাবের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় সেচ্ছাসেবী সংগঠন নিউ স্টার সোসাইটি ক্লাবের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ সিজন থ্রী সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সাতকানিয়া উপজেলার পুর্বডলু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ক্লাবের সভাপতি মুহাম্মদ মুদ্দাচ্ছিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের উপদেষ্টা মুহাম্মদ আবু হানিফ বলেছেন, শীতকাল একটি মজার ঋতু, গ্রামগঞ্জে সর্বত্র পিঠেপুলি ও নানা আয়োজনে ব্যস্ত থাকে। কিন্তু এসময় সমাজের একশ্রেনির লোকালয়ে ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটুকরো বস্ত্রের অভাবও যেন পূরণ করতে সক্ষম হয়না।

তিনি আরো বলেন, আমাদের সমাজের উচ্চশ্রেনির লোকদেরকে আমি শীতের রাতে গ্রামগঞ্জ ও শহরের অলিগলিতে ঘুরাফেরার আহ্বান করছি। কেননা এদ্বারা সবারই জানা হবে আমাদের সমাজে শীতার্ত মানুষের গায়ে জড়ানোর জন্য একটুকরো কাপড়ের অভাবও রয়েছে। পরিশেষে সমাজের গরীব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানোর প্রয়াস ও বাস্তবায়নে আমি নিউ স্টার পরিবারকে মোবারকবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে এলাকার ৮০ পরিবারের মাঝে সুন্দর সুষ্টভাবে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাছির উদ্দীন, রাজনীতিবীদ মুহাম্মদ রহমাত উল্লাহ, মুহাম্মদ জাবিদ হোসাইন, মুহাম্মদ হিজবুল্লাহ, মুহাম্মদ এমরান হোসাইন, মুহাম্মদ আশেক, মুহাম্মদ মামুন, মুহাম্মদ জাহেদ উল্লাহ, মুহাম্মদ জিয়াউর রহমান, মুহাম্মদ নেজামুদ্দীন ও ইয়াছিন প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ