রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

আল্লামা হবিগঞ্জীর ইন্তেকাল বেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বেফাক।

আজ রোববার বিকাল ৪টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস ও মহাপরিচালক আল্লামা যোবায়ের আহমদ চৌধুরীসহ বেফাক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আওয়ার ইসলামে পাঠানো এক শোক বাণীতে বেফাক নেতৃবৃন্দ বলেন, আল্লামা হবিগঞ্জী একজন প্রথিতযশা হাদীস বিশারদ এবং মাসলাকে দেওবন্দের অতন্দ্র প্রহরী ছিলেন। ইলমে নববীর প্রচার ও দ্বীন প্রতিষ্ঠায় তাঁর অনেক অবদান রয়েছে।

তার ইন্তেকালে আলেম সমাজ সত্যিকারের একজন জাতীয় অভিভাবক কে হারালেন। নেতৃবৃন্দ তাঁর মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ