বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ইরানের কমান্ডার সোলেমানি হত্যার প্রতিবাদে ঢাকায় মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগদাদে যুক্তরাষ্ট্রের রকেট হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানি নিহতের ঘটনায় রাজধানী ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম জোট। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ না জানানোয় বাংলাদেশ সরকারের সমালোচনা করেছেন তারা।

গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ নিয়ে বামপন্থি দলগুলোর সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। বাম গণতন্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল আলম সবুজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী।

গণতান্ত্রিক বাম জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যসহ গোটা দুনিয়াব্যাপী যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ স্বাধীনতা-সার্বভৌমত্ব লঙ্ঘন করে মিথ্যা অভিযোগ এনে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত করছে।

তারা আরো বলেন, মধ্যপ্রাচ্যে তেল সম্পদের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা প্রদানে ইসরায়েলি ইহুদিবাদী আগ্রাসনে পৃষ্ঠপোষকতা দান ও সৌদি রাজতন্ত্রকে নিরাপদ রাখতে উগ্র ধর্মীয় সংগঠন আইএসকে পুনঃপ্রতিষ্ঠা করতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘৃণ্য বোমা হামলা করেছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব, তোপখানা রোড, পল্টন এলাকা প্রদক্ষিণ করেছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ