রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে হায়দ্রাবাদে লাখো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভারতের হায়াদ্রাবাদে বিক্ষোভে নেমে এসেছে লাখো মানুষ। নগরীর মাসাব ট্যাঙ্ক থেকে ধর্না চক পর্যন্ত এলাকা, শনিবার (৪ জানুয়ারি) মুখর হয়ে ওঠে মোদিবিরোধী শ্লোগানে।

বাসিরাত অনলাইন জানায়, এ আন্দোলনে মুসলিম ও অমুসলিম এক কাতারে নেমে আসে। নাগরিক অধিকার বিষয়ক প্রায় ৪০টি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ। এ বিক্ষোভে অংশ নেন কমপক্ষে এক লাখ সাধারণ জনতা।

সংশোধিত নাগরিকত্ব আইন- এর পাশাপাশি, নাগরিকত্ব তালিকা এবং নাগরিকপঞ্জি এরও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। ‘মিলিয়ন মার্চ’ নামের এ আন্দোলন কর্মসূচি হয় পাশ্ববর্তী সিকান্দারবাদসহ আরও বেশ কিছু শহরেও। আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশাজীবিরা যোগ দেন শান্তিপূর্ণ এ বিক্ষোভে।

উল্লেখ্য, নাগরিকত্ব ইস্যুতে বিজেপি সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ বিক্ষোভকারী।

সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ