রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

বুরকিনা ফাসোতে বোমা বিস্ফোরণ, নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের ১৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

জানা যায়, বাসটির যাত্রীদের অধিকাংশই ছিল শিক্ষার্থী। নববর্ষের ছুটি শেষে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিল।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সৌরৌ অঞ্চলের তোয়েনি বিভাগে ঘটনাটি ঘটে। বাসটি রাস্তায় পেতে রাখা একটি আইইডি বোমার ওপর উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়। এ হামলার পেছনে কারা দায়ী তা এখনো জানা যায়নি।

এর আগে গত ডিসেম্বরে এক হামলায় ১৪ জন নিহত হন। গত নভেম্বরে অপর একটি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৩৫ জন এবং আহত হন ৬০ জন। সূত্র: বিবিসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ