রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

ভ্রান্তি নিরসনে সাংবাদিকদের প্রতি আলমী শূরার সাথীদের বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ এনে দীন ও আলেম ওলামারা ক্ষতিগ্রস্ত হন এমন খবর পরিবেশন না করে সঠিক ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাবলিগ জামাতের আলমী শুরার সাথীরা।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর উত্তরায় একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা এ সাংবাদিকদের প্রতি এ অনুরোধ জানান।

আলমী শূরার সাথীরা বলেন, তাবলিগ জামাত ভাগ হয়নি এবং আলমে শুরার তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলার মুসল্লিদের নিয়ে এক পর্বেই আগামী ১০, ১১, ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার আয়োজন করছে শুরায়ে নেজাম।অথচ ১০ জানুয়ারির এই ইজতেমাকে দেশের উত্তরাঞ্চলের ইজতেমা বলে অপপ্রচার চালানো হচ্ছে।

তারা এ মতবিনিময় সভায় স্পষ্ট ঘোষণা করেছেন, অথচ, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল নয় বরং দেশের ৬৪ জেলার তাবলিগ সাথীদের নিয়েই আগামী ১০ জানুয়ারি শুক্রবার থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মতবিনিময় সভায় তাবলিগ সাথীগণ আরও বলেন, শরিয়তের বিধান অনুযায়ী পুরুষদের সমাবেশের ভেতর নারীদের অবস্থানের কোনো সুযোগ নেই। ফলে ইজতেমার মূল প্যান্ডেলে নারীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

মতবিনিময় সভায় মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা আব্দুল্লাহ শামীম, হাজী নাদিম মাহমুদ, মোস্তাফা কামাল, মাওলানা জহির ইবনে মুসলিম, মাওলানা তারেক মাহমুদসহ টঙ্গীর বিশ্ব ইজতেমা আয়োজনের বিভিন্ন সেক্টরের দয়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ