রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শুক্রবার ইরাকের মার্কিন বিমান হামলায় ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠানো হচ্ছে। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটন ও অন্যান্য শহরে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

নিউইয়র্ক টাইমস জানায়, হোয়াইট হাউজের বাইরেও বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে। এরপর কয়েকটি ব্লক পরেই ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের দিকে অগ্রসর হয় ওই র‌্যালি। একই রকম বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, শিকাগো ও অন্যান্য শহরে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উত্তাল হয়ে ওঠে আন্দোলনে। ওয়াশিংটনে বিক্ষোভকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে নেমে আসে রাস্তায়। ব্যানারে লেখা ছিল ‘ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা অবরোধ নয়’ এবং ‘ইরাক থেকে মার্কিন সেনারা বেরিয়ে যাও’।

ওয়াশিংটনের বিক্ষোভে বক্তব্য রাখেন অভিনেত্রী ও অধিকারকর্মী জেন ফন্ডা। গত বছর ক্যাপিটলের সামনে জলবায়ু পরিবর্তন বিরোধী এক বিক্ষোভের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

৮২ বছর বয়সী ফন্ডা শনিবারের বিক্ষোভে বক্তব্যকালে বলেন, বিক্ষোভে উপস্থিত তরুণ সমাজকে জানতে হবে যে, তোমাদের জন্মের পর থেকে যতগুলো যুদ্ধ হয়েছে তার সবই হয়েছে তেলের জন্য। শুধু তেলের জন্য আমরা আমর কোনো মানুষের প্রাণহানী হতে দিতে পারি না। কোনো মানুষকে হত্যার শিকার হতে দিতে পারি না। পরিবেশ ধ্বংস করে দিতে পারি না। সূত্র: নিউইয়র্ক টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ