বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

লালমাটিয়া মাদরাসার এক শিক্ষার্থীর হঠাৎ ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: রাজধানী ঢাকার মুহাম্মাদপুরস্থ ঐতিহাসিক বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার একজন শিক্ষার্থী হঠাৎ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার বেলা বারোটায় মাদরাসার শরহে বেকায়া জামাতের সাআদ নামের ওই শিক্ষার্থীর ইন্তেকাল হয় বলে মাদরাসা সূত্রে জানা গেছে।

মাদরাসার মেশকাত জামাতের শিক্ষার্থী ইসহাক আব্দুল্লাহ আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে জানান, বেলা পৌনে বারোটায় হঠাৎ সাআদের রক্তবমি শুরু হয়।

তৎক্ষনাত স্থানীয় আল মানার হাসপাতালে ইমার্জেন্সিতে নেয়া হলে চিকিৎসকরা তাকে আইসিউতে প্রেরণ করেন। নয় তলার আইসিউতে নেয়ার পূর্বেই লিফটে সাআদের ইন্তেকাল হয়।

বাদ যোহর মাদরাসা ময়দানে জানাজা শেষে সাআদের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। মাগুরা জেলার শালিখা উপজেলার রায়জাদাপুর গ্রামের বাসিন্দা ছিলেন সাআদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ