সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হেলিকপ্টার হুজুরদের রমরমা ব্যবসা; অবহেলিত মাদরাসা শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা সুফিয়ান ফারাবী
লেখক ও সিনিয়র মুদাররিস-জামিয়া মাহমুদিয়া সাভার

সেদিন আমাদের মাদরাসার মাহফিলের জন্য আলোচিত কোন এক বক্তাকে নিমন্ত্রণ জানাতে গেলাম। তিনি আমাদের বেশ ভালো মেহমানদারী করালেন। নাস্তার টেবিলে বসে গল্প জমিয়ে ফেললেন। একের পর এক ভ্রমণ-কিচ্ছা শোনালেন। তার আতিথিয়তায় ও আন্তরিকতায় আমি ও আমার মাদরাসার মুহতামিম মুগ্ধ হলাম।

নাস্তার টেবিল থেকে উঠে বৈঠকখানায় মাহফিল বিষয়ক আলোচনা তুললাম। ‘মাদরাসা কোন জামাত পর্যন্ত, গতবছর মাহফিলে কোন বক্তা এসেছিলেন, মাহফিলে জনসমাগম কেমন হয়, মাহফিল করতে এ যাবত কোন বাধার সম্মুখীন হয়েছি কিনা...?’ আমাকে এসব প্রশ্ন করলেন তিনি।

তার এসব প্রশ্নের জবাবে বললাম, ‘আমাদের মাদরাসা মেশকাত জামাত পর্যন্ত, গতবছর এসেছিলেন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, এর আগে মাহফিল করতে কোনরকম বাধার আসেনি। আলহামদুলিল্লাহ! জনসমাগমও বেশ ভালোই হয়, বিশাল বড় মাঠের পুরো অংশ পূর্ণ হয়ে যায় কানায় কানায়।’

বক্তা সাহেব খুশি হলেন। আর বললেন, ‘দেখুন, মাফ করবেন। এ বছর আমার ডায়েরি খালি নেই। আপনারা ছ'মাস আগে যোগাযোগ করলে কিছু একটা করতে পারতাম। তবে আগামী ১৬ ডিসেম্বর আমার একটা প্রোগ্রাম ক্যানসেল হয়েছে। আপনারা চাইলে সেদিন করতে পারেন। আর রাস্তার খরচের বিষয়ে আমার খাদেমের সঙ্গে কথা বলবেন।’

আমি বললাম, ‘আলহামদুলিল্লাহ! আশা করছি ১৬ ডিসেম্বর আমরা মাহফিল করতে পারব। সাভারের মাটিতে সবচেয়ে বেশি জনসমাগম হবে’।

তিনি বললেন, ‘ঠিক আছে। আমি ডায়েরিতে লিখে রাখছি। আপনারা খাদেমের সাথে বলে যাবেন।’

বক্তা সাহেবের কামরা থেকে বের হয়ে আমরা দু'জন খাদেমের কাছে গেলাম। বললাম, ‘ভাইজান হুজুরের সঙ্গে কথা হয়েছে। ১৬ ডিসেম্বর তিনি তারিখ দিয়েছেন। আপনার সঙ্গে কথা বলে ফাইনাল করতে বলেছেন।’

খাদেম সাহেব বললেন, ‘ঠিক আছে, আমি কনফার্ম করছি। তো, এডভান্স কত দিতে চাচ্ছেন?’

আমি মিনতি করলাম, আসলে আমাদের মাদরাসা আর্থিকভাবে দুর্বল। অ্যাডভান্স খুব বেশি দিতে পারব না। এই বলে পকেট থেকে ৫ হাজার টাকা বের করে খাদেমের হাতে দিলাম। ‌তিনি বিরস মুখে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ!

তারপর বললেন, ‘সাধারণত হুজুর হেলিকপ্টার ছাড়া প্রোগ্রামে যান না। প্রতিদিন দুই-তিনটা মাহফিল করেন। প্রতিটা মাহফিল কর্তৃপক্ষ হেলিকপ্টার পাঠিয়ে দেন। কিন্তু ১৬ ডিসেম্বর মাহফিà¦