বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে বাড়ির ফ্রিজ মেরামত করতে গিয়ে ঝালাইয়ের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আরমান হোসেন (২৯) ও ফয়েজ উদ্দিন (১৭) নিহত হয়েছেন।

আজ (৮ জানুয়ারি) বুধবার বিকালে উপজেলার লাউতলী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজনেরই বাড়ি বেগমগঞ্জ উপজেলায়।

বেগমগঞ্জ থানার এএসআই মিজানুর রহমান জানান, বিকেলের দিকে ফ্রিজ মিস্ত্রি আরমান ও তার সহকারী ফয়েজ উদ্দিন উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের পাটোয়ারী বাড়িতে একটি ফ্রিজ মেরামত করতে যান। সেখানে তাদের সঙ্গে থাকা একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ফ্রিজ মিস্ত্রি আরমান মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়েজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহার হয় এমন গ্যাসের সিলিন্ডার ছিল ওই দুজনের সঙ্গে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ