শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


কবি-লেখকদের পিঠাপুলি উৎসব, ভিপি বশিরকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম মিলনায়তনে মালয়েশিয়ার মাসা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল নির্বাচনে আওয়ার ইসলামের সাবেক বিশেষ প্রতিনিধি বশির ইবনে জাফর ভিপি নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান ও লেখকদের উপস্থিতিতে পিঠাপুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বাদ মাগরিব থেকে এ অনুষ্ঠান শুরু হয়। লেখক কবি সাহিত্যিক ও গুণিজনের এ মিলন মেলার সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এতে অথিতি হিসেবে উপস্তিত ছিলেন- বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু, কবি ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর, এক্সিম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট একিউএম ছফিউল্লাহ আরিফ, নন্দিত লেখক ও অনুবাদক মুজাহিদ হুসাইন ইয়াসিন, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম, ইসলাম প্রতিদিনের সম্পাদক মিরাজ রহমান, মিডিয়া ব্যক্তিত্ব গাজী মোহাম্মদ সানাউল্লাহ রাহমানী, মারকাজুল ফুরকান আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ, মাওলানা কাওছার বাঙালী, মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল, মুফতি নুরুল আলম ইসহাকী, মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির, দাওয়াতুল হকের প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা রিদওয়ান হাসান, লেখক ও অনুবাদক কামরুল হাসান নকীব, হালাল মিডিয়ার পরিচালক কবি সুলাইমান সাদী, জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক্সিম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট একিউএম ছফিউল্লাহ আরিফ বলেন, জীবনে কিছু করতে হলে অবশ্যই আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। তাই সর্বোচ্চ যোগ্যতা অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জন করতে হবে। পদ অর্জন করতে হবে। যে কোনো বড় পদে থেকে আপনি দীন ও ইসলামের খেদমত করতে পারবেন। আপনার কথা মানুষ মান্য করবে।

তিনি আরো বলেন, আমাদের পড়াশ