শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ঘন কুয়াশায় সব রুটেই নৌযান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে দেশের সব নৌরুটেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, কুয়াশার কারণে ফেরি চালকরা পদ্মা নদীতে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় গত রাত ১২টার পর বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ ছোট-বড় যানবাহন।

যদিও ঘণ্টাখানেকের মধ্যে আবারো ফেরি চলাচল শুরু হয়। এরপর ভোর সাড়ে ৬টার দিকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে নৌযান চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও বন্ধ রয়েছে লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ