শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

আশ্বাস পেয়ে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজিএমইএ’র প্রতিনিধি দলের আশ্বাসে তিন ঘণ্টা পর রাজধানীর শ্যামলীর সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল ফের শুরু হয়েছে। সড়কে যানবাহনের চলাচলে গতি ফেরাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও র‌্যাব কাজ করছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্যামলীর সড়ক অবরোধ করেন আদাবর এলাকার ডায়নামিক ফ্যাশন এর শ্রমিকরা।

কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি সড়কের শ্রমিকদের অবস্থানের কারণে দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টার অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট ছড়িয়ে যায়।

পরে দুপুর ১২টার দিকে বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে দুপুর ২টার মধ্যে শ্রমিক প্রতিনিধিদদের সঙ্গে নিয়ে মালিক সংগঠন ও গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের বৈঠকের ঘোষণা এবং দাবিদাওয়া পূরণের আশ্বাসে সড়ক থেকে অবরোধ ছেড়ে দেন শ্রমিকরা।

ডিএমপি’র তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান জানান, গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেয়ার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য দ্রুত বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হলে তাদের প্রতিনিধি দল কারখানার দুই মালিকের সঙ্গে কথা বলেন। শ্রমিকরা সমঝোতায় এসেছেন। এখন যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ