শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ৫৭তম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর ৫৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ জানুয়ারি ২০২০ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ডরুমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আইবিসিএফ এর চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান পি এইচ ডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী ব্যাংকিং ও ফিন্যান্স নিয়ে এ বছর জুলাইতে ঢাকায় একটি জাতীয় সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষনের প্রয়োজনীয়তা অনুভব করা হয় এবং যথাযথ উদ্দ্যোগ গ্রহনের দৃঢ় মনোভাব ব্যক্ত করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান, এম আজিজুল হক, আইবিসিএফ এবং সিডিবিএল এর ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান, মোঃ সাইদুর রহমান, ব্যাংক এশিয়া লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, রুমী এ হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, মোঃ মাহবুব-উল-আলম।

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, ফারমান আর চৌধুরী, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, কাজী ওসমান আলী, পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, এম এ হালিম চৌধুরী, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, হাবিবুর রহমান।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক, শাহজাহান শিরাজ, ঢাকা ব্যাংক লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক, এ কে এম শাহনেওয়াজ এবং অন্যান্য উচ্চপর্যায়ের র্নিবাহীবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ