মাওলানা মুহাম্মদ খুরশিদুল ইসলাম ত্রিশালী।।
আরশ মহান আল্লাহর বৃহত্তম সৃষ্টি। এর ওপর রাব্বুল আলামিন তাঁর মর্যাদা ও অবস্থান অনুযায়ী সমাসীন। ইরশাদ হয়েছে, 'মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি সম্মানিত আরশের অধিপতি। (সুরা মুমিনুন-১১৬) আরশ কুরসি সম্পর্কে দশটি তথ্য জানবো আজ।
এক. আল্লাহর সৃষ্টির অন্যতম নিদর্শন হচ্ছে আরশ৷ আরশ অর্থ হচ্ছে রাজত্ব, রাজ সিংহাসন,ছাদ,মাচা শক্তি,গোত্র ইত্যাদি৷
(মুজামুল ওয়াহী,লিসানুল আরব)
দুই. কুরআন মাজিদে আরশ শব্দটি পঁচিশ বার এসেছে৷ এ পৃথিবী থেকে সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা থেকে সত্তর হাজার নুরের স্তর অতিক্রম করে আল্লাহর আরশ৷
তিন. এ আরশ এতই মর্যাদাবান যে আল্লাহ ইরশাদ করেন, তিনি মহান আরশের রব৷ (সুরা তওবা,১২৯)
চার. প্রিয়নবি সা বলেন, আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে আমাকে আলাপ করার অনুমতি দেওয়া হয়েছে৷ সে ফেরেশতার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যে দূরত্ব তা কোনো দ্রুতগামী ঘোড়া অতিক্রম করতে সাতশত বছর সময় লাগবে৷ (কাশফুল আসর,৩/৩৬২)
পাঁচ. আরশ বহনকারী একজন ফেরেশতা যদি এত বড় হন, তাহলে আরশ কত বড়৷ ইমাম জাফর সাদেক রহ. বলেন, আরশ প্রতিদিন সত্তর হাজার নুরের রং ধারণ করে৷
ছয়. কুরসি আল্লাহর সৃষ্টির এক অনন্য নিদর্শন৷ কুরসি অর্থ চেয়ার,আসন, সিংহাসন কুরসি আল্লাহর আরশে আযিমের উপর অবস্থিত৷
সাত. আল্লাহর কুরসি যে কতবড় তা তিনি নিজেই বর্ণনা দিয়েছেন- তাঁর কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত; এদের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না৷ (সুরা বাকারা,২৫৫)
আট. কুরসি শব্দটি কুরানে ২ বার এসেছে৷ উক্ত আয়াতে বোঝা যায় যে, সাত আসমান সাত যমিন কুরসিতে জায়গা হয়৷ হযরত হাসান বসরী রহ বলেন, আরশ থেকে কুরসি অনেক উপরে৷ আরশের উপরে আলো, অন্ধকার, পানি ও বরফের চারটি পর্দা রয়েছে৷ এক একটি পর্দার থেকে অপর পর্দা পাঁচশত বছরের পথ৷ কুরসির তুলনায় সাত আসমান সাত জমিন বিশাল মরুভুমিতে একটি সর্ষে দানার মত৷ আবার আরশের তুলনায় কুরসি একটি সর্ষে দানার মত৷ আরশ বহনকারী ফেরেশতা আট জন৷ আর কুরসি বহনকারী ফেরেশতা চার জন৷ (কাসফুল আসরার-৩/৬৯৪, ৮/৪৫৩)
নয়. আল্লাহর আরশ, কুরসি ও লাওহে কলম সবই তাঁর কুদরতের নিশানা৷ যে বিস্ময়কর কুদরতসমূহ আমাদের প্রিয়নবি সা. মিরাজ সফরে সশরীরে জাগ্রত অবস্তায় বাস্তবেই দেখেছেন৷
দশ. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আল্লà¦