শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সৌদি আরবে ৪০০ কর্মী নিয়োগ দিতে দেশে আসছে পরীক্ষা কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুন্যভুমি সৌদি আরবের জরুরি ভিত্তিতে ৪০০ কর্মী নিয়োগ দিতে দেশে আসছে পরীক্ষা কমিটি। কর্মী নিয়োগে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে অভিজ্ঞ ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের অন্যতম হজ এজেন্সি তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস।

তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মােশাররফ হােসাইন মাহমুদ বলেন, সৌদি আরবে ৪০০ কর্মী নিয়োগ দিতে এ মাসের ২৯ তারিখ দেশে আসছেন পরীক্ষা কমিটি। ফেব্রুয়ারির ১ ও ২ তারিখ ঢাকা ও চন্দিনা অফিসে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহীরা অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

তিনি আরো বলেন, তাবাসসুম টুরসের প্রধান উপদেষ্টা হলেন উজানী মাদরাসার শাইখুল হাদিস ও শিক্ষা সচিব আলহাজ মাওলানা আব্দুর রহমান।

কর্মী নিয়োগ সম্পর্কে তিনি বলেন, মক্কার ফাইভ স্টার হোটেলের জন্য ২০০ এবং জেদ্দা এয়ারপোর্টের জন্য ২০০ কর্মী নিয়োগ দেওয়া হবে। ফাইভ স্টার হোটেলের জন্য যারা আবেদন করবেন তাদের বয়স অবশ্যই ২২-৩৫ এর মধ্যে হতে হবে।

তিনি জানান, আবেদনের ১৫ দিনের মধ্যে আমরা সৌদিতে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকি। সৌদি শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন কর্মীরা।

আগ্রহীদের পাসপোর্ট-এর মূল কপি, পুলিশ ক্লিয়ারেন্স, গামকা মেডিকেল কর্তৃক মেডিকেল ফিট সার্টিফিকেট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৮ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড ), ভোটার আইডি কার্ড এর ফটোকপিসহ যোগাযোগ করবেন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস, উওর মুগদা, ঝিলপাড়, ঢাকা-১২১৪। মোবাইল: ০২৭২৭৩৭৯৮, ০১৭২৪৯৬৬০৪৫

মৌখিক পরীক্ষা তারিখ: ১ তারিখ ঢাকা অফিস, তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস, উওর মুগদা, ঝিলপাড়, ঢাকা-১২১৪। ২ তারিখ তাসিন বিন মাকসুদ ইন্টারন্যাশনাল লিমিটিড অফিস মধ্য বাজার চান্দিনা কুমিল্লা অনুষ্ঠিত হবে। চান্দিনা অফিস- ০১৮৬২৪০১১১১।

সৌদি আরবে যোগাযোগের জন্য কল করুন- ০০৯৬৬৫৫০৬৯৩১৫২।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ