শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


মালিক শ্রমিক ঐক্য গড়ো উৎপাদন বৃদ্ধি করো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান
ইতালি থেকে>

লেখার শিরনাম ধার করেছি ইসলামি শ্রমিক আন্দোলনের কাছ থেকে। এ সংগঠনটি মালিক শ্রমিকের মধ্যে ঐক্য গড়ার প্রতিপাদ্য সামনে রেখে ৩ মাসের (১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২০) দাওয়াতি কর্মসূচি ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে তারা দেশের আনাচে-কানাচে সংগঠনের দাওয়াত নিয়ে যেতে চায়।

শ্রমিকদের কানে কানে পৌছে দিতে চায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মালিক শ্রমিকের মধ্যে ঐক্য গড়তে হবে। মালিক শ্রমিকের ঐক্যই উৎপাদন বৃদ্ধির নিয়ামক। উৎপাদন বৃদ্ধি ছাড়া যেমন শ্রমিকের ভাগ্য বদল হবে না, তেমন দেশেরও উন্নয়ন হবে না।

শ্রমিক আন্দোলনের তিন মাসব্যাপী দাওয়াত কর্মসূচির এই শ্লোগান আমাকে দারুণ রকম আকর্ষণ করেছে। এ শ্লোগানের বাস্তবতা আমি ইউরোপে দেখেছি। একজন মালিক এবং একজন শ্রমিকের মধ্যে যদি ঐক্য না থাকে, পরস্পরকে আপন ভাবেতে না পারে, সুখে দুখে একজন অন্যজনের পাশে দাঁড়াতে না পারে তবে কখনোই কাম্যমানের উৎপাদন হয় না।

মালিক যদি মনে করে শ্রমিকরা কৃতদাস তবে যেমন উৎপাদন বাধাগ্রস্ত হয়, একই ভাবে শ্রমিকরা যদি মালিককে আপন ভাবতে না পারে সেখানেও সঠিক মাত্রায় উৎপাদন হয় না। উভয়ের মধ্যে ঐক্য ছাড়া কখনোই ন্যায্য অধিকার বাস্তবায়ন হয় না।

মালিক শ্রমিক একজন অন্যজনকে আপন ভাবতে হয়। আপন ভাবার পরিবেশ থাকতে হয়। পরস্পরের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করেই আজ ইউরোপ এত উন্নত। শুধু ইউরোপ কেনো- পৃথিবীর যে কোনো শিল্পউন্নত দেশের দিকে নজর দিলে দেখা যায় মালিক শ্রমিকের ঐক্য ছাড়া উন্নয়ন সম্ভব হয়নি।

মালিককে ভাবতে হবে শ্রমিকরা কাজ করে বিধায় সে মালিক, আর শ্রমিককে ভাবতে হবে মালিক আছে বলে প্রতিষ্ঠান আছে, কাজ করে খাওয়ার সুযোগ আছে। সুতরাং পরস্পরের মধ্যে ঐক্য না থাকলে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় তা না, দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।

বাংলাদেশে অনেক শ্রমিক সংগঠন আছে, শ্রমিকদের অধিকার নিয়ে তারা যুগযুগ ধরে কাজ করছে, কিন্তু সত্যিকারার্থে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এখনো শিংহভাগ শ্রমিক সাধারণ নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকার অধিকার পায়নি। এখনো শ্রমিকদের নুন আনতে পান্তা ফুরায়।

তারা অপুষ্টিতে ভোগে। তাদের জন্য স্বাস্থসম্মত বাসস্থান নেই। তাদের শিশুরা ভালো স্কুলে যেতে পারে না। মোটা কাপড় পরতে পারে না। অথচ যুগযুগ ধরে এই কথিত শ্রমিক সà