রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের জোর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রাখাইনের রোহিঙ্গা সঙ্কট নিরসনে বেশ জোর দিয়েছেন বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ কথা জানান।

গত ১৭-১৮ জানুয়ারি মিয়ানমার সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সফর শেষে দেয়া ওই যৌথ বিবৃতিতে রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে মিয়ানমারের প্রতি আহ্বান জানায় চীন।

হুয়ালং ইয়ান জানান, মিয়ানমার সফরকালে প্রেসিডেন্ট শি জিন পিং রাখাইন সঙ্কট সমাধানে জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে রাখাইন সঙ্কট সমধানে মিয়ানমারকে তাগিদ দিয়েছে চীন। এ সঙ্কট সমাধানে চীনের পক্ষ থেকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ