শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সংঘর্ষ নয় ‘হালকা ধাক্কাধাক্কি’ হয়েছে: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘ধাক্কাধাক্কি’ বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মুহা. আলমগীর।

রোববার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সংঘর্ষের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় পুলিশের বরাতে তিনি বলেন, পুলিশের রিপোর্টে দেখলাম, মারামারি বলতে যেটা বোঝায়, সেটা নয়। দুই গ্রুপই পুলিশকে না জানিয়ে মিছিল নিয়ে দুই দিক থেকে আসে। তারা এক মোহনায় মিলিত হয়েছে। তখন একটা ধাক্কাধাক্কি অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে যে, আমাদের যদি আগে জানানো হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।

এর আগে আজ দুপুর ১টার দিকে রাজধানীর গোপীবাগের আর কে মিশন রোডে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় গণমাধ্যমকর্মীসহ দুই দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।

পরে নিজ বাসায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ইশরাক বলেন, নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বিএনপির এক কর্মীকে আটকে রাখে হামলাকারীরা। পরে ওই কর্মীকে উদ্ধার করতে গেলে ফের হামলা চালানো হয়। তখন দলের নেতাকর্মীরা তাকে আড়াল করে সেখান থেকে নিয়ে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ