সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


প্রি-অর্ডার শুরু; বিশেষ ছাড়ে পাচ্ছেন 'কাসাসুল হাদিস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসেরর প্রখ্যাত আলেম ও আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাইখ ড.মুস্তফা মুরাদ আযহারী রচিত 'কাসাসুল হাদিস' গ্রন্থটি বাজারে আনছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুস সুন্নাহ। বইটি বাংলায় ভাষান্তর করেছেন মুফতি আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী। বইটিতে রয়েছে বিশুদ্ধ হাদিসের গল্প ও উপদেশ, যা পাঠকদের আত্ম-উন্নয়নে ভূমিকা রাখবে।

বইটির প্রচ্ছদ মূল্য ৭৯৮ টাকা, তবে প্রি অর্ডারের মাধ্যমে মাত্র ৩৬০ টাকায় মাকতাবাতুস সুন্নাহ থেকে পেতে পারেন বইটি। বইটি পেতে যোগাযোগ করুন মাকতাবাতুস সুন্নাহর প্রধান বিক্রয় কেন্দ্র- ইসলামি টাওয়ার, ১১/১ বাংলাবাজার, দোকান নং১১, ১ম তলা (গ্রাউন্ডফ্লোর) ঢাকা ১১০০। মোবাইল: ০১৯১১৫০২৯০৭। এছাড়াও বইটি রকমারিসহ আপনার পছন্দের যেকোন অনলাইন শপে  প্রি-অর্ডার করতে পারেন।

রকমারি থেকে কিনতে ক্লিক করুন 

বইটি সম্পর্কে মাকতাবাতুস সুন্নাহর কর্নধার, খালিদ সাইফুল্লাহ কাসেমী বলেন, ‘কাসাস। গল্প শুধু গল্প নয়। হৃদয় গলে, জীবন গড়ে এবং পথ দেখায় অনন্দের অফুরন্ত হায়াতের দিকে। এটি-ই সত্যিকারের কাসাস-গল্প। আর এই গল্প যদি হয় সহিহ হাদিসের শব্দে, বহুল নির্বাচিত ও বিশ্বনবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুখ-নিঃসৃত তাহলে পাঠক মাত্রই উপকৃত হবেন -এটি একেবারে সোজা কথায় বলা যায়।

পৃথিবীর সূচনা থেকে মানুষ গল্প-কাহিনি বলতে ও শুনতে ভালবাসে। এর প্রধান কারণ হল, গল্প থেকে সহজে উপদেশ গ্রহণ ও বাস্তব জীবনে তা সহজে প্রয়োগ করা যায় । তাই প্রত্যেক জাতি, ধর্ম, সমাজ ও ইতিহাস-ঐতিহ্যকে নির্ভর করে নানা গল্প-কাহিনি সৃষ্টি হয়েছে। রোমান, পারসিক, হিন্দি ও আরবিসহ নানা সভ্যতার গল্পের সমৃদ্ধ বই রয়েছে।

তেমনি ইসলামি সভ্যতার মাঝে রয়েছে গল্প-কাহিনির সম্ভার। এগুলো ব্যক্তি গঠনে, সমাজ বিনির্মাণে ও রাষ্ট্র গঠনে এবং পরিচালনায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু পরিতাপের বিষয় হল কালের আবর্তনে ও বিভ্রান্তির বেড়াজালে সেই গল্প-কাহিনি আজ কোন দিক-দর্শন দেয় না, বরং অন্ধকারের দিকে ঠেলে দেয়। কুসংস্কারের পাহাড় তৈরি করে, সত্যকে আড়াল করে এবং প্রকৃত আকিদা-বিশ্বাসে ভ্রান্তির প্রলেপ দেয়।

রেফারেন্সহীন অশংখ্য বানোয়াট কেস্সা-কাহিনি এখন ওয়াজ-মাহফিল ও জুমার খুৎবায় সরব রয়েছে।মুসলিম সà