শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

চালু হচ্ছে অনলাইনে কুরআন বুঝা ও আরবি শিক্ষার বিশেষ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যাদের মাদরাসায় পড়ার সুযোগ হয়নি। কিন্তু তারা কুরআন ও হাদিস বুঝতে আগ্রহী। সাথে সাথে আরবি ভাষায় দক্ষতা অর্জন করে বিভিন্ন আরবি কিতাব পড়তে ইচ্ছুক, এমন কোনো পরিবেশ খুঁজে পাচ্ছেন না। কিংবা দূরে কোথাও গিয়ে পড়তে যাবেন এমন সময় ও তাদের হাতে নেই, তাদের কথা চিন্তা করে চালু হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক কুরআন বুঝার ও আরবি শেখার বিশেষ কোর্স।

আধুনিক মানসম্মত সিলেবাস ভিত্তিক এ কোর্সের মাধ্যমে শুধু কুরআনই নয় আরবি ভাষায় কথা বলার ও লেখার যোগ্যতাও অর্জন হবে। এ কোর্সের সিলেবাসের মধ্যে থাকছে ১. ইসলামী আকীদা ও ইসলামী শিষ্টাচার এর একটি করে কিতাব পাঠদান। ২. আরবি ভাষা শিক্ষার নিজস্ব সিট। ৩. কুরআনুল কারীমের অনুবাদ। ৪. হাদিসের একটি কিতাব পাঠদান। ৫. ফিকহে ইসলামীর তথা মাসআলা মাসায়েলের একটি কিতাব পাঠ দান।

এ কোর্সটির মেয়াদ হবে ২ বছর। ১লা মার্চ ২০২০ থেকে শুরু হওয়া এ কোর্সটি সপ্তাহে তিন দিন (শনি, রবি, বুধ) প্রতিদিন রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এক ঘণ্টা করে চলবে।

আধুনিক মানের বিশেষ এ কোর্সের সুবিধাগুলোর মধ্যে অন্যতম ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ও অংশগ্রহণের সুযোগ। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণের সুবিধা।

কোর্সের এর জন্য প্রয়োজন হবে ১. একটি ল্যাপটপ বা মোবাইল। ২. ইন্টারনেট সংযোগ। এ কোর্সে ভর্তির নিয়মাবলীর মধ্যে থাকছে ভর্তি সম্পূর্ণ ফ্রি। মাদ্রাসা অফিস থেকে নিজে অথবা কারো মাধ্যমে ফরম পূরণ করে কিতাব সংগ্রহ করতে হবে।মাসিক বেতন ৫০০ টাকা দিতে হবে।

Image may contain: text

আধুনিক মানের এ কোর্সের পরিচালক মিরপুর কেন্দ্রীয় মসজিদের খতিব, জামিয়া মারকাযুস সুন্নাহ তাহিয়্যাতুত তুল্লাব এর পরিচালক, মুফতি আবু সালেহ মোহাম্মদুল্লাহ বলেন, আধুনিক যোগের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। তাছাড়া ইন্টারনেট ভিত্তিক মানুষ হাজার হাজার বিষয়ে কোর্স করছে। সে তুলনায় কুরআনের কোর্স অপ্রতুল। আমরা আশা করি এ উদ্যোগে মানুষ ইলমে দীন অর্জনে আরো আগ্রহী হবে।

ভর্তির জন্য যোগাযোগ- মোহাম্মদ মাজহারুল ইসলাম, ০১৫ ৩৫ ১৩ ৮০ ২৫। যে কোনো প্রয়োজনে কোর্স তত্ত্বাবধায়ক, মুফতি আবু সালেহ মোহাম্মদুল্লাহ। খতিব, মিরপুর কেন্দ্রীয় মসজিদ মিরপুর-১১, ঢাকা ১২১৬। পরিচালক, জামিয়া মারকাযুস সুন্নাহ তাহিয়্যাতুত তুল্লাব ০১৯৩৪ ৮৮ ২৬ ৯৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ