বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮


জাতীয় উলামা কাউন্সিলের নির্বাহী পরিষদের জরুরি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাদ আসর রাজধানীর মুহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ এবং সংগঠনকে দেশব্যাপী বিস্তৃত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সংযত, দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড যেন আক্রমণাত্মক কিংবা দায়িত্বশীলতার পরিপন্থী না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলা ও বিভাগভিত্তিক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য পাঁচ সদস্যের একটি সাবকমিটিও গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মাহফুজুর রহমান ধামরাই, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা শাহেদ জহিরী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা কামাল উদ্দীন, মুফতী সাঈদ আহমাদ, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আদনান মাসউদ, মাওলানা আবু সালেহ রহমানী, মাওলানা ইমদাদ বিন মাহবুব, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা এহসানুল হক, মাওলানা নেয়ামতুল্লাহ আমীন, মাওলানা জুনায়েদ হাবীব, মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ