বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না বুয়েট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তবে এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল বিকেলে বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, আমরা সমন্বিত ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু বলতে চাই না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় আগের যে প্রক্রিয়া অবলম্বন করা হতো সেই প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

দেশের ২৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে একমত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় অংশগ্রহণে এখনও নিশ্চিত নয়।

তবে তারা না এলেও বাকি সব বিশ্ববিদ্যালয় মিলে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

তিনি বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একমত হয়েছেন। আশা করছি, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই পরীক্ষাটি আয়োজন করতে পারব।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের বিষয়ে বলতে পারছি না। তারা না এলেও আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। আমরা সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত। এ পরীক্ষাকে সমন্বিত বা গুচ্ছ নয় বরং ‘কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা’ বলে ডাকা হবে বলেও জানান তিনি।

এদিকে জানা গেছে, এ ব্যাপারে জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ