শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে প্রায় ৩ হাজার বিক্ষুব্ধ শ্রমিক।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার তেঁতুলঝোড়া কলেজ সংলগ্ন রাকিফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, ঠিক সময়ে বেতন দিতে এই কারখানা কর্তৃপক্ষ তালবাহানা করে। বিক্ষোভ কর্মসূচি অথবা আন্দোলন ছাড়া আমরা বেতনই পাচ্ছি না। সারা মাস কষ্ট করে ঘাম ঝরিয়ে কাজ করে মাস শেষে আন্দোলন করে বেতন নেয়া খুবই কষ্টদায়ক। আমরা খুবই নাজুক অবস্থায় আছি, এই সংকট থেকে আমরা মুক্তি চাই। প্রতি মাসের বেতন নির্দিষ্ট তারিখে পরিশোধের দাবি জানাই। গত জানুয়ারি মাসের বেতন পরিশোধের কথা থাকলেও কোনোভাবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। এ কারণে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক আল-আমিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ