শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এলএলবি প্রোগ্রামে ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে আইন বিভাগের এলএলবি কোর্সে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এই জরিমানা টাকা শিক্ষার্থীদের কাছ থেকে না নেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলের জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিলের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশিক আল জলিল। অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান ও এস এম কফিল উদ্দিন।

পরে আইনজীবী এস এম কফিল উদ্দিন বলেন, জরিমানার ওই অর্থ বার কাউন্সিলে জমা দেয়া সাপেক্ষে রিট আবেদনকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দিতে ও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, আইন বিভাগের এলএলবি কোর্সে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলে সিদ্ধান্ত ছিল। তবে এই সিদ্ধান্ত পালন না করার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টির ৮৬ শিক্ষার্থী আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের পরীক্ষা দিতে রেজিস্ট্রেশন কার্ড পাচ্ছিলেন না।

এই প্রেক্ষাপটে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কার্ড পেতে শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রুল দিয়ে তাদের রেজিস্ট্রেশন কার্ড দিতে ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। আজ বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ