বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

গহরপুর মাদরাসায় আন-নূর ছাত্র কাফেলার মনোমুগ্ধকর অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া গহরপুরের আন-নূর ছাত্র কাফেলার যুগপূর্তি উপলক্ষে ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা “আন-নূর অনুষ্ঠান-২০২০” শেষ হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বাদ এশা পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীকে আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী দিন ২০ ফেব্রুয়ারি বাদ এশা জামিয়ার মুহতামিম, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)-এর সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আন নূর ছাত্র কাফেলা আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ এর চূড়ান্ত পর্বে তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা সিলেট শাখার শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাশার ১ম স্থান অর্জন করেছে।

আন-নূর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বপচারী লেখক ও অনুবাদক মাওলানা যাইনুল আবেদীন, লেখক মাওলানা শরীফ মুহাম্মদ, দাঈ শায়খ আহমাদুল্লাহ, লন্ডন লিডস মসজিদের খতিব মাওলানা সৈয়দ মাশহুদ আহমদ, বার্তা টুয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, মাওলানা আব্দুল হান্নান, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফয়জুর রহমান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ