শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খুব সহজেই সিসি ক্যামেরা সেটাপ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিস কিংবা বাসা-বাড়ির নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার তুলনা নাই। বাসা কিংবা প্রতিষ্ঠানে কখন কি হচ্ছে, কারা আসা যাওয়া করছে এগুলোর প্রতি নজর রাখতেই সিসি ক্যামেরার ব্যাবহার। বাজারে অনেক ধরনের সিসি ক্যামেরা রয়েছে।

ক্যামেরা লাগানো বা মেরামতের জন্য বাড়তি খরচ বাচাতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে সিসি ক্যামেরা সেটাপ করতে হয়। আজকের আর্টিকেলে সিসি ক্যামেরা কিভাবে সেটাপ করবেন সেটি নিয়েই কথা বলবো।

সিসি ক্যামেরা সেটআপ করার জন্য যে জিনিসগুলো অবশ্যই লাগবে:

১. ডিভিআর (DVR): DVR কে সিসি ক্যামেরার মাদারবোর্ডও বলা যেতে পারে। কারণ DVR এর কাজ হলো ক্যামেরার সাথে সংযুক্ত সকল সিস্টেম কে এক সাথে করে নিয়ন্ত্রন করা । সাধারণত প্রতিটি DVR ৪, ৮, ১৬, ৩২, কিংবা ৬৪ টি ক্যামেরার চ্যানেল বা কানেকশন বিশিষ্ট হয়ে থাকে । সিসিটিভি ক্যামেরার সকল যন্ত্র যেমন- Harddisk, Mouse, Camera, Power Supply, Monitor/TV ইত্যাদি সহ রেকর্ডিং ও কন্ট্রোল করাই DVR এর কাজ।

২. হার্ডডিক্স: আপনার সিসি ক্যামেরা দ্বারা ধারণকৃত ফুটেজ গুলো যদি কিছু দিনের জন্য সংরক্ষনে রাখতে চান তাহলে আপনার দরকার হবে একটি হার্ডডিক্স।

৩. সিসি ক্যামেরা: অবশ্যই কমপক্ষে একটি সিসি ক্যামেরা দরকার হবে । ক্যামেরাগুলো কানেক্টরের মাধ্যমে DVR এর সাথে কানেক্ট করে দিলেই ভিডিও ধারন শুরু হয়ে যাবে।

৪. প্রয়োজনীয় বিভিন্ন কানেক্টর বা তার: পুরো সেটআপটি কানেক্ট করার জন্য অবশ্যই দরকার হবে কিছু কানেক্টর ও তার। যেমন: ক্যামেরায় পাওয়ার আনার জন্য দরকার হবে সিসি পাওয়ার কানেক্টর, ক্যামেরা কানেক্টর করার জন্য দরকার হবে সিসি ক্যামেরা কানেক্টর, প্রয়োজন মত ক্যামেরার তার দরকার হবে, ভিডিও ডিসপ্লে করার জন্য দরকার হবে ভিডিও ডিসপ্লে পোর্ট এবং সাথে লাগবে ক্যামেরার পাওয়ার সাপ্লাই।

৫. টিভি বা মনিটর: সিসি ক্যামেরা দ্বারা ধারণকৃত ভিডিওগুলো প্রদর্শনের জন্য দরকার হবে একটি টিভি বা মনিটর।

বাংলাদেশে সিসি ক্যামেরা খুব অল্প দামে পাওয়া যাচ্ছে। ঘরে বসে অনলাইনেও আপনার পছন্দের সিসি ক্যামেরা কিনতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ