সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

সৈয়দ কুতুব শহীদ : এক বীরাত্মার জীবনালেখ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল : হাজী বশীর আহমাদ
অনুবাদ : জাবির মাহমুদ

সৈয়দ কুতুব শহীদ রহ.- এর দীনি, রাজনৈতিক, সাহিত্যিক, সাংবাদিকতা এবং জীবনের আন্দোলনমুখর প্রান্তকে দৃশ্যায়িত করার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রসারিত জ্ঞান এবং অতল গভীরতর দৃষ্টিশক্তির প্রয়োজন। একজন বিদগ্ধ কলমসৈনিক, মুফাসসির, নির্লাজ সাংবাদিক এবং ইখওয়ানুল মুসলিমিনের নির্ভীক বন্দী হওয়ার সুবাদে মুসলিম বিশ্বের প্রতি তার অবিস্মরণীয় সেবা সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞ পাঠক মাত্রেরই জানা আছে যে, বিগত তিনশ' বছরে মুসলিম বিশ্ব বাতিল শক্তির কব্জায় পূর্ণমাত্রায় বন্দী। আর এ কারণে মুসলিম বিশ্ব নিজেদের আত্মমর্যাদাবোধ এবং নির্ভরতার নসীবকে এতোটাই খুইয়ে বসেছে যে, ইম্পেরিয়াল ক্ষমতার দাসত্বে তারা জীবনপাত করতেও প্রস্তুত!

তা সত্ত্বেও সেইসব দেশে কালক্রমে এমন পবিত্রাত্মারাও জন্মেছেন— যারা তাগুতি আইন ও নাপাক ইম্পেরিয়াল ক্ষমতাকে মিটিয়ে দেয়ার জন্য এবং ইসলামি আন্দোলনের অধীনে মুসলিম বিশ্বকে বাহ্যিক হস্তক্ষেপ এবং কব্জা থেকে মুক্ত করানোর জন্য নিজেরদের সর্বস্ব বিলিয়ে দিয়ে চেষ্টা-প্রচেষ্টার চূড়ান্ত করেছেন। আজও মুসলিম বিশ্বের বৃহত্তর অংশ ওই বাতিল ও ইম্পেরিয়াল ক্ষমতার কার্যপদ্ধতির শিকার।

মোজমগ্ন, অক্ষম মুসলিম প্রশাসকরাও তাগুতি শক্তির ক্রিড়নক হিসেবে দেশ দেশে ইসলামি আন্দোলনসমূহকে শেকড়চ্যুত করার লক্ষ্যে বিভোর। সেইসব ইসলামি আন্দোনলসমূহের মধ্যে আরব বিশ্বের এক বিরাট আন্দোলন— মিশরের ইখওয়ানুল মুসলিমুনও৷ যার সমূহ আত্মত্যাগ, ধৈর্য্য, ও অটলতার ইতিহাস পৃথিবীর তাবৎ স্বাধীনতার ইতিহাসকেই হার মানায়৷ বিগত ষাট বছরে ইখওয়ানের সাথে সংযুক্ত ভক্তকূল, সদস্য, বন্দীদেরকে ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতনের নিশানা বানানো হয়েছে।

রাষ্ট্রযন্ত্র ঐ আন্দোলনকে শেকড় থেকে উৎপাটন করার কাজে কর্মব্যস্ত হয়ে তথাকথিত স্যেকুলারিজমকে সুস্থ করে তুলছিলো। আজ পর্যন্ত ইখওয়ানুল মুসলিমের সাথে সম্পৃক্ত হাজারো লোকদেরকে চূড়ান্ত পর্যায়ের নির্দয়তার সাথে শহীদ করে দেয়া হয়েছে। এবং সংখ্যায় এমন হাজারজন রয়েছেন জেলবন্দী। সেই গেপ্তারকৃত বন্দী জামাতেরই একজন সদস্য সৈয়দ কুতুব শহীদ। যিনি স্বীয় যামানায় ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলিমিনের প্রাণ-স্পন্দন ছিলেন৷

শৈশবের পাঁচালি ও শিক্ষা ...

সৈয়দ কুতুবুদ্দিন শহীদ ১৯০৬ খ্রিস্টাব্দে মিশরের এক দীনদার কà§