শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

করোনা : কুয়েতে পরিবর্তন করা হলো আজানের শব্দ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দুই সপ্তাহের (১২-২৬ মার্চ) ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে এ ছুটি কার্যকর করা হয়েছে। এ দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, মসজিদে শুধু আজান হবে আর বাসায় নামাজ পড়বে মুসল্লিরা।

এ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আজানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে শোনা যায়- আজানে ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজে আসো) এর স্থলে মুয়াজ্জিন বলছেন- ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’। অর্থাৎ ‘আপনারা বাড়িতে নামাজ পড়ুন।’

মুয়াজ্জিন আজানে মধ্যে ‘আস-সালাতু ফি বুয়ুতিকুম’ এ অপরিচিত বাক্য বলার পর যথারীতি ‘আল্লাহ আকবর-আল্লাহ আকবর’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলে আজান শেষ করছেন।

তুরস্কভিত্তিক আনাদুলো এজেন্সি সূত্রে জানা যায়, নামাজ পড়তে মসজিদগুলোতে না আসতে অপরিচিত এ শব্দটি প্রচার করা হচ্ছে।

https://www.facebook.com/yasinarafathpage/videos/656459535142281/

কোনো কোনো মসজিদে আজানের শুরু বা শেষে বিষয়টি বলে দেয়া হচ্ছে। আবার অনেক মসজিদে ‘হাইয়া আলাস সালাহ’র পরিবর্তে ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’ কথাটি বলা হচ্ছে।

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সেখানে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

করোনাভাইরাস প্রতিরোধে দেশটির মন্ত্রিপরিষদের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী পাবলিক ও প্রাইভেট সেক্টরে ১২-২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। আর ব্যাংকগুলো বন্ধ থাকবে ১২-২৯ মার্চ পর্যন্ত। তবে এটিএমবুথগুলো উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য যে, ফ্রান্স সবার জন্য মুখোশ পরাকে বাধ্যতামূলক করতে ১৫০ ইউরো জরিমানার আইন জারি করেছে। অথচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ফ্রান্সে ওড়না বা মুখোশ পরা ছিল নিষিদ্ধ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ