শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জামেয়া রাহমানিয়া দারুল ইসলামের দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ী জামেয়া রাহমানিয়া দারুল ইসলামের দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল গত ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়।

১ম পর্ব বেলা ১১টা থেকে প্রাক্তন পূনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ২য় পর্ব বাদ জোহর জামেয়ার আজীবন দাতা সদস্যদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩য় পর্ব বাদ আসর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ৪র্থ পর্ব এশার পর খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে জামেয়ার কিতাব বিভাগের ছাত্ররা হিফজুল কুতুব ওয়ান নুসূস শিরোনামে দরসে নেজামীর পাঠ্যতালিকাভুক্ত বিভিন্ন মূল কিতাব মুখস্থ শোনানোর এক মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন। এ অনুষ্ঠান শ্রোতাদের বিমোহিত করে।

এবছর ৪২জন সম্মাননা পাগড়ী গ্রহণ করেন। দাওরায়ে হাদীসের ১৩জন, দারুল ইফতা-২১জন, হিফজ বিভাগ থেকে ৮জন সর্বমোট ৪২জন শিক্ষা সমাপনী ছাত্র সম্মাননা পাগড়ী গ্রহণ করেছেন।

জামেয়ার মুহতামিম মুফতী ওযায়ের আমীনের সভাপতিত্বে ও মুফতী হাফিজ আহমদ আমিনীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা গোলাম মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন- মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ফজলুর রহমান, অধ্যাপক আবদুল জলিল, মুফতী মাহমুদ হাসান, মাওলানা লুৎফুর রহমান মাদানী, মুফতি ইউসুফ মুহাম্মদ, মুফতি আমিনুল ইসলাম তৈয়বী কাসেমী, মুফতি আইনুদ্দীন কাসেমী, মুফতি মুঈনুদ্দীন কাসেমী, মুফতি আমীনুল ইসলাম ও মাওলানা মাকসুদুল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ