শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে দোয়া মাহফিলের আয়োজন করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন।

মুনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যবর্গ, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ অন্যান্য দেশ প্রেমিকের আত্মার শান্তি কামনা করা হয়।

এছাড়া, দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগনের কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহ্’র বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া রাষ্ট্রপতি মুহা. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

করোনা ভাইরাসে আক্রান্তদের আশু আরোগ্য এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বিশ্বের সকলকে নিরাপদ রাখতে মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন। -বাসস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ