মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

মহামারি থেকে মুক্তির জন্য রাশিয়ার মসজিদে বিরতিহীন কুরআন তেলাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য রাশিয়ায় বিরতিহীন কুরআন খতম শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানী মস্কোর আল জামে গ্র‍্যান্ড মসজিদে দেশটির মুফতিদের সংগঠন মুফতিন কাউন্সিল এই খতম অনুষ্ঠানের আয়োজন করে।

মুফতিন কাউন্সিলের পক্ষে রুশ মুসলমানদের আধ্যাত্মিক নেতা শায়খ রাবি আইনুদ্দিন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন না ঘটে এজন্য আমরা বিরতিহীন কুরআন খতমের আয়োজন করেছি। মহান আল্লাহর নিকট আমাদের আরজু তিনি যেন এই ওসিলায় আমাদের চলমান সৃষ্ট বিপদ থেকে রক্ষা করেন। আমাদের বিশ্বাস বিশেষ এই ইবাদতের বদৌলতে মহান স্রষ্টা তাঁর বান্দাদের দোয়া কবুল করবেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস রাশিয়ায়ও প্রবেশ করেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে অন্তত শতাধিক রুশ নাগরিক।

জারিদাতুল উম্মাহ অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি