শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

‘করোনা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে আল্লাহর সাহায্য কামনা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন বলেছেন, করোনা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। মানুষের নাফারমানির কারণে আল্লাহ রাব্বুল আলামীন বহু জাতিকে ধ্বংস করেছেন। পৃথিবীতে যারাই আল্লাহর হুকুমের সাথে বিরুদ্ধাচারণ করেছে তাদেরকে বিভিন্নভাবে আজাব-গজব দিয়ে ধ্বংস করেছে।

তিনি বলেন, আজ আমাদের দেশে আল্লাহর সাথে শিরক, বিদায়াত,অশ্লীলতা, বেহায়াপনা,হত্যা, খুন,ব্যাবিচার রাহাজানি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন সহ অসংখ্য পাপ কাজ চলছে, এসব পাপ কাজ থেকে তওবা করে আল্লহর পথে ফিরে না আসলে আমাদের উপর ও ভয়াবহ আযাব নেমে আসবে। তিনি আল্লাহ তায়ালার একটি বাণীর দিকে লক্ষ করার অনুরোধ জানান “ জলে স্থলে যে বিপর্যয় (মহামারী ও প্রকৃতিক দুর্যোগ) তা মানুষের কৃত কর্মের ফল, যার ফলে তাদের কোন কোন কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা (আল্লাহর পথে) ফিরে আসে।” সূরা রূম- ৪১।

তিনি সকলকে সবসময় অজু অবস্থায় থেকে বেশী বেশী তওবা-এস্তেগাফার ও পারিবারের সদস্যদের সাথে নিয়ে প্রতিদিন একবার দোয়া ও কোরআন তেলাওয়াত করার আহ্বান জানান। তিি ন করোনা ভাইরাস সর্ম্পকে সাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

তিনি আজ আন্দোলনের ৮৫/১/এ পুরানা পল্টনের কেন্দ্রীয় অফিসে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব কামরুল ইসলাম, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক , ইসলামী ছাত্রশক্তির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, মোঃ ইয়ামিন, আশিকুর রহমান মানিক প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ