শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

প্যানিক ছড়াবেন না, সচেতন থাকুন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্যানিক (আতঙ্ক) ছড়াবেন না, সচেতন হন এবং শক্ত থাকুন। এখন মোবাইল-ল্যাপটপের যুগ। নিজেকে নিজে কোয়ারেন্টাইনে রেখেই কাজ করুন। কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না।

আজ বৃহস্পতিবার এনইসি (জাতীয় অর্থনৈতিক পরিষদ) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, এনইসি সভা শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্যানিক করবেন না, সচেতন হন এবং শক্ত থাকেন। সহযোগিতার মাধ্যমে সচেতনা তৈরি করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান আরও জানান, প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো (করোনাভাইরাস) প্রতিরোধ করতে হবে, আবার কাজও করতে হবে। আমরা জানি, করোনা বৈশ্বিক সমস্যা। সুতরাং বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। তবে আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার অর্থ এই নয়, প্যানিক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণকে সুরক্ষা দেয়া। এক্ষেত্রে খুব সীমিত কিছু করার স্বাধীনতা আছে। তাই আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেল্ফ কোয়ারেন্টাইন। অর্থাৎ নিজেকে নিজে কোয়ারেন্টাইন করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ