শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা

দেশে আরও তিন করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের দুইজন পুরুষ, একজন নারী। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২০ জন।

আজ শুক্রবার বিকেলে মহাখালীতে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, নতুন করোনা ভাইরাস আক্রান্ত তিনজন আলাদা পরিবারের সদস্য। এদের মধ্যে দু’জনের বিদেশফেরত ব্যক্তির সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে। আরেকজনের বিদেশ ভ্রমণের হিস্ট্রি আছে। দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০ জন। এর মধ্যে একজন মারা গেছেন।

দেশের বাইরে থেকে এসে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ দেন তিনি। এগুলো না মানলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। একটি এলাকা এরই মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

ডা. নাসিমা বলেন, বয়স্ক ব্যক্তি বা যারা কিডনি, হার্টসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন বাইরে না যান। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

তিনি আরও বলেন, যারা বিদেশ থেকে আসবেন তারা ঘরের বাইরে যাবেন না। কারো সঙ্গে মিশবেন না। এমনকি খাবারও নিজের ঘরের মধ‌্যেই খাবেন। বিদেশফেরত ব‌্যক্তিরা অবশ‌্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। লোকজন সচেতন না হলে কঠোর ব‌্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ