শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

দেশের সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন হাসপাতাল পরিচালকের কাছে পাঠান হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান বলেন, সংক্রমণ রোধ করতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। করোনা মারাত্মক সংক্রামক ব্যাধি। এ সময় দর্শনার্থীরা এলে সংক্রমণের মাত্রা বেড়ে যায় এবং দর্শনার্থী নিজেও সংক্রমিত হতে পারেন। তাই এই সিদ্ধান্ত।

তিনি আরো জানান, প্রত্যেক রোগীর সঙ্গে একজন করে অ্যাটেন্ডেন্ট থাকতে পারবেন। তবে দল বেঁধে দর্শনার্থীদের আসার অনুমতি দেওয়া হবে না। যত দিন না করোনা পরিস্থিতির উন্নতি হয়, তত দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তিনি বলেন, শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হলেও রোববার থেকে দর্শনার্থীরা সরকারি হাসপাতালে প্রবেশ করতে পারবেন না। এ সিদ্ধান্ত দেশের সব সরকারি হাসপাতালের জন্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ