শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব

শামছুল হক ফরিদপুরী রহ.-এর পাশে শায়িত হলেন তার সহধর্মিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছদর সাহেব খ্যাত আল্লামা শামছুল হক ফরিদপুরীর রহ.-এর সহধর্মিনী এবং গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম আল্লামা মুফতি রুহুল আমীনের মা জেলেখা বেগমের কাফন দাফন সম্পন্ন হয়েছে।

রোববার জোহরের নামাজের পর গওহরডাঙ্গা মাদরাসা মাঠে জানাজার নামাজ আদায় করা হয়।

জানাজা নামাজে ইমামতি করেন মুফতি রুহুল আমীন। পরে মরহুমাকে ছদর ছাহেব রহ. এর পাশে মাকবারায়ে শামছিয়া দাফন করা হয়।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিন সন্তানের জননী এই মহিয়সী নারী মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের কাসেমী, সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাসচিব মাওলানা শামছুল হক, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের মহাসচিব মাওলানা ঝিনাত আলী।

এছাড়াও গওহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদিস মুফতি আব্দুর রউফসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী, খাদেমুল ইসলাম ছাত্র শাখার সভাপতি আল আমীন, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ সিরাজ, মাননীয় প্রধানমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সাবেক মেয়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি জেনারেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মরহুমার পরিবারের পক্ষ থেকে ছদর ছাহেব রহ. পৌত্র মুফতি উসামা আমীন তার দাদীর দারাজাত বুলন্দির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ