শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা

করোনায় আক্রান্ত হয়ে গাম্বিয়ায় বাংলাদেশি ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

গত ২০ মার্চ স্থানীয় একটি হাসপাতালে ওই বাংলাদেশি ইমাম (৭০) মৃত্যুবরণ করেন। ১৩ মার্চ প্রতিবেশী দেশ সেনেগাল থেকে তিনি গাম্বিয়াতে এসেছিলেন।

রোববার গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বানজুলের উপকণ্ঠে বুনডুং মসজিদে থাকার অনুমতি দেয়া হয়েছিল বাংলাদেশি ইমামকে। তিনি আরও ছয়টি দেশে ভ্রমণ করেছেন এবং ওই দেশগুলোতেও তিনি ইমামতি করেছেন।

এতে আরও বলা হয়েছে, ডায়বেটিসে আক্রান্ত বাংলাদেশি বানজুল স্বাস্থ্যকেন্দ্রে যান এবং শুক্রবার একটি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

গাম্বিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি ইমামের সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসন্ধান করছে এবং প্রতিবেশী দেশগুলোকে বিষয়টি অবহিত করেছে। এর আগে শনিবার গাম্বিয়া দেশটির সীমান্ত বন্ধ করে দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ