শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গবেষকদের ধারণা ভুল প্রমাণিত করে করোনায় আক্রান্ত কুকুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে শুধু মানুষেরা আক্রান্ত হবেন। তবে পোষা প্রাণী কুকুর-বিড়াল এতে আক্রান্ত হবে না বলে গবেষকরা জানিয়েছিলেন। কিন্তু গবেষকদের গবেষণা ভুল প্রমাণিত করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে হংকংয়ের এক নারীর পোষা কুকুর।

রোববার (২২ মার্চ) কয়েক দফা পরীক্ষার পর কুকুরটির দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। চীন নিয়ন্ত্রিত অঞ্চলটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগের (এএফসিডি) এক বিবৃতিতে জানান, পোক লাম এলাকায় বসবাস করা ওই জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটিকে একই এলাকার অন্য একটি মিশ্র জাতের কুকুরের সঙ্গে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর আগে হংকংয়ে পোমেরানিয়ান একটি কুকুরের মধ্যেও ভাইরাসটির ‘দুর্বল উপস্থিতি’ মিলেছিল। ১৭ বছর বয়সী ওই কুকুরটিকে কয়েক দফা পরীক্ষা করা হয়েছিল। বাড়ি ফেরার তিনদিন পর সোমবার মারা যাওয়া ওই কুকুরটিই ছিল কভিড-১৯ শনাক্ত হওয়া বিশ্বের প্রথম কুকুর।

পোক ফু লামের যে দুটো কুকুরকে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে সেগুলোর মালিক এমারেল্ড গার্ডেনের ৩০ বছর বয়সী এক নারী। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্যারিস ও লন্ডন ভ্রমণ শেষে ৬ মার্চ তিনি হংকংয়ে ফেরেন। বুধবার তার দেহে করোনাভাইরাস ধরা পড়ে। তার স্বামীর শরীরেও ভাইরাসটির উপসর্গ পাওয়া গেছে, তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএফসিডি এক সতর্কবার্তায় বলা হয়েছে, পোষা প্রাণী ধরার আগে ও পরে হাত ধুয়ে নিতে। পোষা কুকুর ও বেড়ালকে চুমু না খেতেও পরামর্শ দিয়েছে তারা।

সাউথ চায়না মর্নিং পোস্টকে এএফসিডি জানিয়েছে, দুটো কুকুর ছাড়াও তারা আরও চারটি বেড়ালকে কোয়ারেন্টিনে রেখেছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ