মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

মহামারী কেন্দ্র করে আজান দেওয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মহামারীর প্রাদুর্ভাবের প্রাক্কালে আজান দেওয়া ইসলামি শরিয়তমতে সুন্নাত বা মুসতাহাব নয়। বরং অনেক আলেমের মতে, এটি জায়েয নয়। ফকিহুন নফস মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহ. লিখেছেন,

طاعون، وبا وغيره امراض كے شيوع كے وقت كوئى خاص نماز احاديث سے ثابت نهىں. نه اس وقت اذانيں كهنا كسى احاديث مىں وارد هوا هے. اس لئے اذان كو يا جماعت كو ان موقعوں ميں ثواب يا مسنون يا مستحب سمجھنا خلاف واقع هے
(فتاوى رشيديه، كتاب العلم)

“মহামারী, প্লেগ ইত্যকার রোগের প্রাদুর্ভাবের সময় কোনো বিশেষ নামায হাদিসে প্রমাণিত নেই। এ সময় আযান বলার কথাও কোনো হাদিসে বর্ণিত নেই। কাজেই এ ধরনের পরিস্থিতিতে আযান বা জামাতকে সাওয়াবের কাজ বা সুন্নত বা মুসতাহাব বিশ্বাস করা বাস্তবতার পরিপন্থী।” ফতোয়ায়ে রশিদিয়া, কিতাবুল ইলম)

হজরত আশরাফ আলি থানভি রহ. থেকেও অনুরূপ ফতোয়া রয়েছে। দেখুন, আগলাতুল আওয়াম, পৃষ্ঠা : ৩৪

ফতোয়া দিয়েছেন, মাওলানা মুবিনুর রহমান, ফাযিলে দারুল উলূম করাচি, পাকিস্তান। 

অনুবাদ : আবদুল্লাহ আল ফারুক

আরএম