শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

এডভোকেট সানাউল্লাহ মিয়ার ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম এডভোকেট সানাউল্লাহ মিয়া একজন জনদরদী আইজীবী ছিলেন। তিনি সবসময় মজলুমের পক্ষে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার জাতীয় পর্যায়ের ও তৃণমূল নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে হেফাজতের আন্দোলনের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলায় অত্যন্ত আন্তরিকতার সাথে আইনী সহায়তা করেছেন। আইন অঙ্গণে তার অবদান আজীবন স্মরণ থাকবে। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

শোক বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম এডভোকেট সানাউল্লাহ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ