শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

কয়েকটি দেশে চীনের দেওয়া টেস্ট কিটের ৭০ শতাংশ ত্রুটিপূর্ণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য চীনের একটি প্রতিষ্ঠান থেকে টেস্ট কিট কেনে স্পেন। তবে ওই টেস্ট কিটের ৭০ শতাংশই ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছে দেশটি। একই অভিযোগ তুলেছে চেক প্রজাতনন্ত্র।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, চীনের শেনজেন বায়োলজি টেকনোলজি থেকে ৯ হাজার টেস্ট কিট কেনা হয়। যার ৭০ শতাংশই ত্রুটিপূর্ণ। এমতাবস্থায় সেগুলো ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ সরকার।

হতাশা প্রকাশ করে স্প্যানিশ সেন্টার ফর হেলথ অ্যালার্টসের ডিরেক্টর ফার্নান্দো সিমেন বলেন, সবগুলো টেস্ট কিট ফেরত পাঠানো হচ্ছে। পাশাপাশি উৎপাদনকারী কোম্পানিটিকে ভালো কিট দিতে বলা হয়েছে। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার নেই।

গত ১৮ মার্চ চীন থেকে উপহার হিসেবে ১ লাখ ৫০ হাজার পোর্টেবল র‌্যাপিড টেস্ট কিট পাঠানো হয় চেক প্রজাতন্ত্রে। চীন সরকার এটিকে অনুদান হিসেবে অবহিত করলেও চেক প্রজাতন্ত্রকে এই দেড় লাখ কিটের জন্য ৫ লাখ ৪৬ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৬৩ লাখ ২৯ হাজার টাকা) পরিশোধ করতে হয়েছে বলে জানিয়েছে এক্সপ্যাটস নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম।

দেশটির মোরাভিয়ান-সিলেসিয়ান এলাকার স্বাস্থ্য কর্মকর্তা পাভলা সোভারসিনোভার বরাত দিয়ে ওই সংবাদমাধ্যমটি জানায়, চীন থেকে পাঠানো টেস্ট কিটগুলোর ৮০ শতাংশ ভুল ফলাফল দিচ্ছে। কিটগুলো দিয়ে করোনাভাইরাসে পরীক্ষা করার পর ১০ থেকে ১৫ মিনিটে ফলাফল দেওয়ার কথা থাকলেও ত্রুটির কারণে তা কয়েকদিনেও দেখাচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ