শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কর্মহীন-হতদরিদ্র মানুষের পাশে মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে হতদরিদ্র ও নিম্নআয়ের ৫০ হাজার পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গত শুক্রবার রাজধানীর গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানোর গাড়ি পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

গতকাল রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন সাঈদ খোকন। তিনি উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

গত শনিবার ৫০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এদিন বিকেলে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার অধিক্ষেত্র এলাকার ৫০ হাজার পরিবারকে একমাস সম্পূর্ণ বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের সমস্ত চেষ্টা ও শক্তি দিয়ে এই অসহায় জনগণের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।

সাঈদ খোকন আরও বলেন, আমি আমার সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাব তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। কোনো নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে বলেন- তিনি খাবার সংকটে রয়েছেন, তাহলে আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ