শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সারাদেশের দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে পরিস্থিতি মোকাবেলায় সরকারীভাবে সারা দেশে ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান এই পরিস্থিতিতে মানুষের জীবন-জীবিকার ওপরও বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে দৈনন্দিন আয়ের মানুষের ওপর আঘাতটা বেশি। এসব কারণে ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারসহ নিত্য আয়ের মানুষজন সবচেয়ে বেকায়দায় রয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে খেদমতে খালক্বের অংশ হিসেবে যারা এসকল দরিদ্র জনগণের কষ্ট লাঘবের জন্য এগিয়ে এসেছেন, সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন, আমি তাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই সংকটকালীন মূহুর্তে আমি আরো ব্যাপকভাবে সমাজের ধনী, বিত্তবান ব্যক্তিবর্গ ও ইসলামী ঐক্যজোট নেতাকর্মীদের স্বাস্থ্য বিধি মেনে আমাদের চারপাশে খেটে খাওয়া কর্মহীন দিনমজুর-অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমি মনে করি, এ পরিস্থিতিতে যার যার সামর্থ অনুসারে সবাই এগিয়ে এলে দরিদ্র পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ