আওয়ার ইসলাম: প্রধান মন্ত্রীর বিশেষ তহবিল হতে ক্যান্সার, টিউমার, হৃদরোগ, শ্বাস কষ্ট, কোমড়ের হার ক্ষয়, ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টরেলের সমস্যা, টিউমার অপারেশন, কিডনী সমস্যা, জন্মপ্রতিবন্ধি মানসিক ভারসাম্যহীনতা, মৃগীরোগ এবং লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত গরীব অসহায় রোগীদের মধ্যে চিকিৎসার ব্যয় নির্বাহের নিমিত্তে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহার্যের আবেদনকারীদের মধ্যে চেক প্রদান করা হয়।
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রাপ্ত অর্থের অনুদানের চেক বিতরণ ২২ মার্চ রোববার জেলা পরিষদ অফিস কক্ষে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সর্বসম্মতিক্রমে দেশে কোভিড ১৯ করোনা ভাইরাসে পার্দূভাব দেখা দেওয়ায় কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই অসুস্থদের হাতে চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল অনুদানের চেক প্রাপ্তরা হলেন সিলেট সদর ঝালোপাড়া গ্রামের ২ নং ওয়ার্ডের মো.হারুন রশীদ বিশ হাজার টাকা, সিলেট সিটি কর্পোরেশনের বঙ্গবীর ৯১নাইরপুলের বাসিন্দা বিশ হাজার টাকা, সিলেট সিটি কর্পোরেশনের জামতলা আবাসিক এলাকার হারিছ ভিলার বাসিন্দা বেলা বর্মন বিশ হাজার টাকা, সিলেট সদর বেলাউরা বাজার ভগতিপুরের মো. আলী হুসেন বিশ হাজার টাকা, সিলেট নগরীর সুবিধ বাজার চন্দ্রিমা আবাসিক এলাকার বাসিন্দা ছায়ারুন বেগম ত্রিশ হাজার টাকা, বালাগঞ্জ উপজেলা গহর পুর গ্রামের আছারুন বেগম ত্রিশ হাজার টাকা, নগরীর জালালিয়া দরগা মহল্লার বাসিন্দা রিনা বেগম ত্রিশ হাজার টাকা।
বিয়ানী বাজার উপজেলা কালিবহর জলঢুপ গ্রামের রোমানা আফরোজ ত্রিশ হাজার টাকা, সিলেট সদর উপজেলা সিলেট সদর উপজেলার পূর্ব কালারুকা গ্রামের কুলছুমা বেগম ত্রিশ হাজার টাকা, নগরীর কোমারপাড়া সি ব্লক ১৭নং বাসার বাসিন্দা ফখরুল ইসলাম ত্রিশ হাজার টাকা, সুবিদবাজার বনকলাপাড়া নূরানি আবাসিক এলাকার ৯৮/২ নং বাসার পারভীন বেগম ত্রিশ হাজার টাকা।
দক্ষিণ সুরমা রেঙ্গা দাউদপুর কয়েছ আহমদ পঞ্চাশ হাজার টাকা, ভার্থখলা আবাসিক এলাকার সর্ণালী ব্লক বি/৬৭ নং বাসার মোছা: মমতাজ মলি পঞ্চাশ