শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

করোনায় মুসলিমদের প্রতি মদিনার শায়েখ ড. আহমদ আলী সিরাজের ১৫ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্বের উন্নত দেশগুলোও এই ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। লকডাউনের ফলে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। এখন আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে প্রত্যাবর্তনের সময় বলে মন্তব্য করেছেন মদিনা শরীফের ইসলামী স্কলার ড. আহমাদ আলী সিরাজ। ডেইলি পাকিস্তান

আহমাদ আলী সিরাজ বলেন, এই ঘরবন্দি অবস্থায় আমাদের হাতে অনেক অবসর সময় রয়েছে। অধিকাংশ মানুষকে দেখায় তারা অবসর সময়ের মূল্য দেয় না।

হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নবি কারিম সা. বলেছেন, দুইটি নেয়ামত এমন রয়েছে অধিকাংশ মানুষ যার মূল্য দেয় না। সেই দুটি নেয়মত হলো, সুস্থতা এবং অবসর সময়। এই জন্য আমাদের সময়ের মূল্য দিতে হবে।

মদিনা শরীফের এই ইসলামী স্কলার মুসলিমদের ঘরে সময় কাটানোর ব্যাপারে কতগুলো দিক দির্দেশনা দিয়েছেন। নিম্নে যেগুলো উল্লেখ করা হলো-

(১) গুনাহ থেকে বেঁচে থাকবে। বিশেষ করে যেসব মহিলাদের দেখা যায়েজ নয়, তাদের দেখা বিরত থাকবে। (২) গান-বাজনা শোনা থেকে বিরত থাকবে। ঘরে ছবি ঝুঁলাবে না এবং রাখবে না। (৩) অপ্রয়োজনে স্যোশাল মিডিয়ায় সময় নষ্ট করবে না। (৪) যাচাই না করে কোনও খবর প্রচার করবে না এবং স্যোশাল মিডিয়ায় শেয়ার করবে না। (৫) সমাজে ভয়ভীতি ছাড়ানো থেকে বিরত থাকবে।

(৬) ছয় থেকে আট ঘন্টার বেশি না ঘুমানোর চেষ্টা করবে। (৭) সারাক্ষণ মোবাইল হাতে রাখা, গেম খেলা এবং খারাপ জিনিস দেখা থেতে বিরত থাকবে। (৮) ঘরেই পরিবারের সদস্যদের নিয়ে জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে সুন্নত, নফল, তাহাজ্জুত, ইশরাক, চাশত্ এবং আওয়াবিন নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেবে। (৯) নামাজ আদায়ের পর সুন্নত দোয়া দুরুদ পড়বে।

(১০) প্রতিদিন ১ পারা কোরআন পাঠ করবে এবং কোরআানের হাফেজরা তিন পারা পাঠ করবে। (১১) দুরুদ শরীফ, ইস্তেগফার, আয়াতে কারিমা – ‘‘লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা ‘’ পড়বে। তিন তাসবিহ-এর আমল করবে। (১২) প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট একাগ্রচিত্তে আল্লাহর নিকট দোয়া করবে।

(১৩) প্রতিদিন কিছু সময় বই পড়বে। ভাল হবে ‘হায়াতুস সাহাবাহ’ বই পড়া। অথবা যে কোনও ভাল বই পড়া যেতে পারে। (১৪) শাবান মাসে নবী স. অনেক বেশি রোজা রাখতেন। তো এই সময় শাবান মাসের রোজা রাখা যেতে পারে। আবার যারা পূর্বের রোজা কাজা করেছেন তারা কাজা রোজা আদায় করতে পারেন। (১৫) নিজের সন্তান এবং পরিবারের সদস্যদের সময় দেবে। তাদের সঙ্গে গল্প করবে এবং তাদের কথা শুনবে। রান্না-বান্না, পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ ঘরের কাজে নারীদের সাহায্য করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ