রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

তাবলিগের কাজ স্থগিত হওয়ায় ৩২১ বিদেশি লকডাউনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রণ রোধে দেশে তাবলিগ জামাতের সব কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। তাবলিগ জামাতের আলমি শুরার সর্বসম্মত এই নির্দেশনা ইতোমধ্যে দেশের সব মারকাজে পাঠানো হয়েছে। সম্প্রতি যাত্রাবাড়ীর মাদানি মসজিদে তাবলিগের শীর্ষ মুরব্বিদের এক জরুরি মাশওয়ারায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শ্রী পেতালিং মসজিদ এবং ভারতের নিজামুদ্দিন মসজিদে তাবলিগ জামাতে যোগ দেওয়া অনেকেই করোনাভাইরাস আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের তাবলিগের মুরব্বিরা আপাতত তাবলিগের কাজ স্থগিতের সিদ্ধান্ত নিলেন।

এদিকে বাংলাদেশে দাওয়াতে তাবলিগের কাজে আসা ৩২১ বিদেশি ঢাকার দু’টি মসজিদে জড়ো করে রাখা হয়েছে। যাত্রাবাড়ী ও রমনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৩২১ জনের মধ্যে ঢাকার কাকরাইল মসজিদে আছেন ১৯১ জন। তারা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী। বাকি ১৩০ জনকে জড়ো করে রাখা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে। বিমানবন্দর খুললেই তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের যে ১৯১ জন বিদেশি আছে। তাদেরকে আমরা লকডাউন করে রেখেছি। বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে তারা চাইলেও আমরা তাকে তাদের বের হতে দিচ্ছি না।

ওসি আরও বলেন, আপাতত সিদ্ধান্ত এ রকমই আছে। পরবর্তীতে যে নির্দেশনা আসবে তা পালন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ