বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা

দেশে একদিনে করোনায় শনাক্ত ৪১, মৃত্যু ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ৪১ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আরও ৫ জন মারা গিয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মোট শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ রয়েছে- এরকম সংখ্যা ৪১। ৮ মার্চের পর থেকে সর্বমোট এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন, যাদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ নিশ্চিত করা গিয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৭।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কারও মধ্যে আমরা নেগেটিভ পাইনি। তার মানে সংক্রমণ নেই এরকম সংখ্যা শূন্য। মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরে গেছেন ৩৩ জনই।

ফ্লোরা বলেন, নতুন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন এবং মহিলা ১৩ জন। বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই, ১০ বছরের নিচে একজন। ১১ থেকে ২০ বছরের নিচে ৪ জন। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১০ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৫ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ৫ জন।

আইইডিসিআর পরিচালক বলেন, এই ৪১ জনের মধ্যে ২০ জনই হচ্ছেন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জের ১৫ জন। কুমিল্লায় ১ জন, কেরাণীগঞ্জে ১ জন এবং চট্টগ্রামে ১ জন শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, যে ৫টি মৃত্যুর কথা আমরা বলেছি, তার মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ১ জন। ষাটোর্ধ্ব ২ জন, ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন দুজন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১ জন। এই ৫ জনের মধ্যে ২ জন ঢাকার, বাকি ৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ